Search This Blog

Sunday, March 5, 2017

Jibon theke na bola kichu kotha__

আমি কিছু বলতে চেয়েও পারি নাই , কিসের এক শূন্যতা যেন হঠাৎ করেই বুকের মাঝে চেপে বসল ____,, অনেক আপনজনদের পাশ কাঁটিয়ে হঠাৎ দৃষ্টি পড়লো পাপিয়ার নিষ্পাপ চোখের উপর । সে বলেনি কিছুই কিন্তু তার চোখের জল যেন আমার সাথে বিদ্রোহ করছে এখনো ।
সেদিনটি ছিল ২০০৬ সালের ১০ই জুন ______
জীবনের বার্থতার ২০ বছর পূর্তি উপলক্ষে নিয়তির নতুন খেলায় পারী জমাতে হল প্রবাসে ______
এলোমেলো জীবনের ২০_টি বছর গুছাতে জীবন থেকে হারিয়েছে আরও ৯ টি বছর । এই ৯ বছরের ব্যবধানে জীবন থেকে যা হারিয়েছে সেটা হয়তো পিছনের ২০ টি বছরেও হারায়নি ____ পাপিয়ার চোখের জলের সাথে সাথে কতযে এলোমেলো স্বপ্ন আরও অনেক আগেই মাটি চাপা পরেছে তার সঠিক হিসেব জীবনটা পুণ্যরাবিত্তি করলেও এ জীবনে হয়তো আর সম্ভম হবেনা ।
তবে হারিয়ে যাওয়া সময় যদি চিরতরে হারিয়েই যেত তাহলে হয়তো সে হারিয়ে যাওয়া সময় নিয়ে কেউ আর আক্ষেপ করতে পারতো না । সময় চলে গেলেও তার রেখাটা কেউ কখনো মুছে ফেলতে পারে না । সে রেখা গুলোই প্রতিনিয়ত জেগে ওঠে অদৃশ্য হৃদয় গহীনে ।
পৃথিবী এখনও তার জায়গাতেই আছে, নিষ্ঠুর সময় শুধু আমাদের মত মানবদের ঠেলে নিয়ে তার নতুন জায়গাতে দাঁর করাই ______ আমরাও চলে আসি দখিণা বাতাসের সাথে এককণা বালু হয়ে ______!!!

1 comment: