Search This Blog

Sunday, December 18, 2016

অভিমান

আজ কেন আমাকে বুঝতে চেষ্টা করছ, আজ কেন আমাকে বুঝাতে চাইছ,__ আজ আমার কথায় কোন মায়া মমতার কোন ছোঁয়া নেই____। 

যে সময় আমি কাঁধা মাটির মত নরম ছিলাম তখনতো তুমি আমাকে বুঝতে চাওনি ।

নরম মন আর কোমল হৃদয়ের মানুষ এখন রট সিমেন্টের ভিতর হারিয়ে গেছে ।

কোমল হৃদয়ে তুমি ধারালো ব্লেড দিয়ে কেটে মরিচ লাগিয়েছ ____আমি একটুও ব্যথা পাইনি সে মরিচ আর কাঁটার আঘাতে ____ যখনি মন হতো তুমিই সে তখনই যন্ত্রণাটা শুরু হত ।

ছোট ছোট কিছু এলোমেলো স্বপ্ননিয়ে রাতে যখন বালিশে মাথা রাখতাম তখন স্বপ্নপরীরা এসে স্বপ্নকে সত্যি করে আমাকে অনেক আনন্দ দিত ।

স্বপ্ন আমার স্বপ্নতেই সীমাবদ্ধ ছিল___ তাই ঘুম ভাঙতেই স্বপ্নকে রোজ মাটি চাপা দিতাম _________।

কারন আমি খুব ভাল করেই জানতাম আমার এই ছোট ছোট স্বপ্ন তোমার কাছে এক একটি পাথরের টুকরো ছিল ।

তখন হয়তো আমিই বুঝতে পারেনি স্বপ্নকে কোড়াতে গিয়ে আমি শুধুই পাথর কুড়িয়েছি , হয়তবা আমার স্বপ্নের অপর পিটটা পাথরই ছিল সেটা শুধু তুমিই দেখতে পেতে ____________!!!

সবশেষে আমার একটি স্বপ্ন ছিল_______ বিশ্বাস _____ কিন্তু তার জানাজা যে নিশ্বাসেই শেষ হবে কখনো ভাবতে পারি নাই_________!!!

যুগের পর যুগ পেরিয়ে যাওয়ার পর আজ শুধু নিজেকেই অপরাধী মনে হয় ।

কিন্তু অপরাধের অপরাধ বোধ আমাকে আঘাত করতে পারে না ।

এতে অপরাধই আঘাতে ক্ষতবিক্ষত হয় ________!!!

আমি এখন শুধুই মানব, মানুষের মনুষ্যত্ব আজ আমার মাঝে নেই _____।

এর জন্য আমি কাউকে দায়ী করছি না, এর জন্য আমি আর আমার নিয়তিই দায়ী _________!!!

                    

          আহমেদ সোহেল !!!

Friday, December 16, 2016

এমন বিজয়__!!!

৪৫ বছর পেরিয়ে গেলো,পেরিয়ে গেলো কয়েক যুগ__!!
   তবুও কেনো বাংলা মা আমার নিরবে কাঁদে__!!
           তবুও কেনো আজও বাংলা মায়ের লাক্ষো লাক্ষো ছেলে মেয়েরা স্বাধীনতার
শিকল পরে পরাধীনতার তীব্র গ্লানি ও অন্যায় অবিচার সয্য করে এই বাংলার মাটিতে থাকতে হয়___??
     আমি বাংলার স্বাধীন দেশের জনগন হিসেবে এটা জানতে চাই দেশের কর্নধার এর কাছে___!!!

Wednesday, December 14, 2016

ভাল নেই

ভালো নেই আজ,ভালো নেই আকাশের মন ! তাই মনের অজানতেই কেদে ফেলল,সে কি কখনো ভেবে ছিল তার কাদার জন্যে হয়তো কারো ভালো হবে !!! হয়তো এই কাদার জন্যই কারো জমিতে পানির প্রয়োজন হলোনা !!! হয়তোবা কোনো ত্রিস্নার্ত পথচারীর প্রাণ বেচে  গেল____!!! জমি তার প্রাণ ফিরে পেল  __! আর যদি প্রেমিক তার প্রেমীকাকে হারানোর কষ্টে কেদে ফেলে তাহলে কার কি লাভ হবে ?? না পাবে সে তার প্রেমিকাকে না হবে তার চোখের পানিতে কোনো পদ্মা মেঘনা ___! আকাশ বিশাল আর বিশাল কোনো কিছু তুচ্ছ কোনো কিছুর সাথে তুলনা হয়না ___!! তুমিও আকাশের মত____!!!{ সোহেল আহমেদ }.

Tuesday, December 13, 2016

নির্দয় মানব

মানুষ কতটা নির্দয় হলে যুগের পর যুগ একটি  নিষ্পাপ মনের ভালোবাসাকে সাড়া না দিয়ে থাকতে পারে ! সাড়া দেওয়া মানে এই নয় যে আমাকে ভালবেসে বিয়ে করে জীবন সং সার করে তোমার জীবনটাকে এখানেই শেষ করতে হবে ,,জানি তোমার আমি কোনদিনই ছিলামনা,তাইবলে আজ একযুগ পরেও কি তুমি বলতে পারলে না --- এই কেমন আছ তুমি ?????
                          হয়তো আর জীবনে কখনো দেখা হবে না ,দেখা হলেও হয়তো বৃদ্ধের দৃষ্টির অনুকুলে তোমাকে চিনতে পারবো কিনা জানিনা !!!
                                 সুখে থেকো ,,অনেক বিরক্ত করতাম তোমায় ,,আমার প্রতিটি দিনের রুটিনে ছিলে শুধুই তুমি !!!তুমি সাপুরী না হয়ে যদি সর্প হতে তাহলে বলতাম আমায়
                                       ধংষণ কর !!তবুও  জীবনের এটুকু শান্তনা হতো যে তূমাতে আমাতেই বিষে মিশে আমি বিদায়ী ঘণ্টা শুনবো !!!!!!!

                     খুব জানতে ইচ্ছে হয় ,তোমার বাড়ির পাশে সেই বকুল ফুল গাছটি এখনো আছে কিনা !!! খুব মিস করি সময়টা রাত চারটার সময় এখন আর বকুল ফুল কুড়ানো হয়না ! একবিকেলে দুই তিনবার আর তোমার বাড়ির পাশে যাওয়া হয়না !!হয়না আরও অনেক কিছু আগের মতন !!হাত কেঁটে রক্ত ঝরানোর মতো পাগলামিতো সেই একযুগ আগেই ছেড়েছি,,রক্ত দিয়ে এখন আর চিঠিও লেখা হয়না !!! জীবনের অনেক কিছু না হওয়াকে এখন অনেক মিস করি _______!!!!!

মানব অভিনব

মানুষ কখনো কখনো রংধুনুর সাত রংকে হার মানিয়ে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ট জীব সেটা এখানেও প্রমান করতে চায় ___!!!
     কিন্তু মানব জাতির এই কিছুসংখ্যক মানুষ বুঝতে পারেনা যে সবকিছুর সাথে জয় লাভ করায় কিন্তু জয় নয় __ কিছু জয় হিসেবের খাতায়হ শুধু শূন্যই মিলে !!!
এই পৃথিবীর শতকুটি মানুষের মাঝে কেউ যেমন কারো মতো এক নয় তেমনি তাদের চিন্তা  ভাবনা চেতনা সবকিছু ভিন্ন হলেও এরা এই একটি জায়গাতে এক এরা মানুষ এবং সর্বকালের সেরা প্রাণী এবং এরা বহুরূপী ___!!!

বাংলার দীপ্ত সংগ্রাম

চলে যাওয়া সময়কে সারাপৃথিবীর সবকিছুর বিনিময়ে ফিরিয়ে আনা সম্ভম নয় আমরা সবাই জানি,তাই বলে অতীতের কোনো ভুলকে আঁকড়ে ধরে বাকি জীবনটা নষ্ট করার কোনো মানেই নেই |যে যাই বলুক  না কেন,আমি শেষ বলে কিছু মানিনা,শেষ থেকেই আমার শুরু |
    বাংলার মাটিতে আমার জন্ম , বাংলা আমার মা | এ মায়ের সন্তানেরা এখনো হেরে যাওয়া শেখেনি,শিখেনি অন্যায়ের কাছে মাথা নত করতে |
  দেশের মেরুদন্ড যেমন শিক্ষা, তেমনি প্রত্যেক দেশের হাতিয়ার দেশের যুবসমাজ | আমার সোনার বাংলার যুবসমাজ আজ ধ্বংসের পথে | নেশা নামের মহামারী ভাইরাস আজ সোনার বাংলার যুবসমাজকে গ্রাস করেছে || হে নজরুল ,হে সুকান্ত আজ তুমরা কোথায় ?? আজ তুমার দামাল ছেলেরা পথভ্রষ্ট , কে দিবে এদের আশা কে দিবে এদের ভরসা ______!!!!
 আর একবার তুমি তুমার বিদ্রোহী বাণী শুনিয়ে দাও___ বাঁচাও যুবসমাজ বাঁচাও আমার জননী বাংলার মাটিকে ||
   বায়ান্নর মতো , একাত্তরের মতো আর একবার তুমরা গর্জে ওঠো | আমার সোনার বাংলাকে কিছু মানুষ নামের নরপিশাস লুটে পুটে খাচ্ছে || লাক্ষো শহীদের রক্তের বিনিময়ে অর্জন আমার এ সোনার বাংলাকে তোমরা রক্ষা করো |দেখিয়ে দাও তুমি বিশ্বকে, আমরা বাঙালি জাতি , আমরা কখনো হারতে শিখিনি ___ আমরা বীর |
                                   আমরা চির উন্নত শির ------!!!